শাহরাস্তিতে হরতাল-অবরোধে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতারঃ নাশকতার অভিযোগে মামলা

Default User
ফয়েজ আহমেদ
আপডেটঃ নভেম্বর ২, ২০২৩ | ৯:৩০
Link Copied Successfully!

শাহরাস্তিতে হরতাল-অবরোধের ৪ দিনে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এছাড়া অবরোধে নাশকতার অভিযোগে ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়,, গত ৩১ অক্টোবর ভোর ৪টা ৫০ মিনিটে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপ সংগঠন ও সহায়তার অপরাধে বিএনপির ৫ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে ।

সূত্র আরও জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রকাশ আজাদ, টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত আবু তাহেরের পুত্র বিএনপি নেতা মোঃ সেলিম হোসেন ও মেহের দক্ষিণ ইউনিয়নের দারুণ করা কাজী বাড়ির হোসেন আহমেদের পুত্র ইসমাইল হোসেন সুজনকে ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

৩০ অক্টোবর সকালে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ কবির (৪১), ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন (২৭) ও পৌরসভার সেনগাঁও গ্রামের যুবদল সমর্থক মোঃ এমদাদ হোসেনকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে। ৩১ অক্টোবর চিতোষী পূর্ব ইউনিয়নের নাগবাড়িয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র মোঃ আবু সাজ্জাদ খান স্বপন ও বিশেষ ক্ষমতা আইনে টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৃত শাহজাহানের পুত্র মোঃ মাইন উদ্দিন (৩৫) কে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। এদিকে গত ৩১ অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১ নভেম্বর পৌরসভার নিজমেহার গ্রামের মৃত শেখ শহীদুল হকের পুত্র বিএনপি সমর্থক শেখ মোঃ আনিস ও ২ নভেম্বর উপলতা গ্রামের তাজুল ইসলামের পুত্র ফোরকান হোসেন রতনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ২০২২ সালের একটি মামলায় ৬ জন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চলতি বছরের মার্চ মাসের একটি মামলায় ২ জন ও একই আইনে ৩১ অক্টোবরের মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ