
কুমিল্লায় ৪৩০ বোতল ফেন্সিডিল’সহ তিন মাদক কারবারি আটক
Link Copied Successfully!


র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা থেকে ৪৩০
বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৩০ বোতল ফেন্সিডিল’সহ রুপগঞ্জের মো. শারজাহানের ছেলে মো. আল আমিন মিয়া (২২), মো. গোলজার হোসেনের মো. শুভ মিয়া (২০) ও নারায়নগঞ্জ জেলার মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে মো. জাকির হোসেন (৪৫) কে আটক করে র্যাব-১১।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মােহাম্মদ এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










