
ফরিদগঞ্জে নিখোঁজের ৪দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার


ফরিদগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের বালিচাটিয়া গ্রামে নোয়া রাজা খাঁন বাড়ির একটি পরিত্যক্ত ডোবা থেকে আঃ সাত্তার(৮৫) বৃদ্ধার লাশ পাওয়া যায়।


মৃত আঃ সাত্তার উপজেলার ১৫নং রুপসা ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গেল ১লা সেপ্টেম্বর থেকে আঃ সাত্তার কে খুঁজে পাচ্ছেনা তার পরিবারের লোকজন। এ বিষয়ে
থানায় কোন অভিযোগ করেনি পরিবারের পক্ষ থেকে। ৫ সেপ্টোম্বর মঙ্গলবার বিকালে বালিচাটিয়া গ্রামের নোয়া রাজা খাঁন বাড়ির একটি বাগানের বিতরের জহির নামে এক ব্যক্তি গাছের ডাল পালা কাটতে গিয়ে দুর্গন্ধ পেয়ে চার দিকে তাকিয়ে দেখে পরিত্যক্ত একটি ডোবার মধ্যে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে।
বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
আঃ সাত্তারের নাতিন আখি বলেন, আমার নানা প্রায় সময় আমাদের বাড়িতে আসতো। গত কয়েক দিন আগে নানাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বিকালে খবর পেলাম নানার লাশ
ডোবাতে পাওয়া গেছে।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল বলেন, আমরা লাশটি ডোবা থেকে উদ্ধার করেছি। পরিবারের পক্ষ থেকে কোন
প্রকার অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।








