এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর যা বললেন শান্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৫:১১
Link Copied Successfully!

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপ শেষ না করেই ফিরে আসতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল শান্ত নিজেও স্ট্যাটাসে জানিয়েছেন, এশিয়া কাপে তার যাত্রা এখানেই শেষ।

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরদিন এমআরআই করানো হয়।

বিজ্ঞাপন

শান্ত ফেসবুকে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’

আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এই মেগা ইভেন্টের শুরু হতে এখনো বাকি ঠিক এক মাস। অন্য দিকে শান্ত সপ্তাহ খানেকের মধ্যেই আবারও অনুশীলনে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। সবঠিক থাকলে দেশে ফিরে একাই অনুশীলন চালিয়ে যাবেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি