
শাহরাস্তিতে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied Successfully!


চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলার রিভার ভিউ ক্যাফেতে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল হোসেন সোহেলের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আঃ কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শ্রমিকদল নেতা মনির হোসেন মান্না, জসিম মাল, মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ হোসেন পাটোয়ারী, মাঈনুদ্দীন, আরিফ, মিন্টু, রাব্বি, সোহেল, সাইফুল, কেফায়েত, সুমন প্রমুখ।










