বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৩ | ৪:০২
Link Copied Successfully!

৯ ও ১০ অক্টোবর পর পর দুইদিন ম্যাচ থাকায় নিরাপত্তা দিতে বেগ হতে পারে প্রশাসনের। তাই, আবারও সূচি পরিবর্তনে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়াকে (বিসিসিআই) চিঠি দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও (এইচসিএ)। কিন্তু বিসিসিআই হায়দরাবাদের প্রস্তাবে সাড়া দেয়নি। শেষ মুহূর্তে এসে আরও একবার সূচি বদল সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই।

 

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়া প্রতিটি ম্যাচে বিভিন্ন স্তর মিলিয়ে তিন হাজার পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন এবং এর বেশিরভাগ পুলিশই থাকবেন পাকিস্তানের টিম হোটেলে। এই কারণেই স্থানীয় পুলিশ এইচসিএকে জানিয়েছিল, ৯ অক্টোবর নেদারল্যান্ডস-নিউজিল্যান্ডের ম্যাচটি হলে পরের দিনের নিরাপত্তা দিতে সমস্যা হবে তাদের। এদিকে তৎক্ষণাৎ ব্যাপারটি বিসিসিআইকে জানিয়েছে এইচসিএ। এরই মধ্যে এই বিষয়টি খারিজ করে দিয়েছে বিসিসিআই।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সূচি আর বদলাবে না, খবরটি নিশ্চিত করে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আরেক সূত্র ক্রিকবাজকে বলেছে, আমরা বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এর মধ্যেই একটা বিবৃতি দিয়েছেন। আমাদের জানানো হয়েছে, শেষ মুহূর্তে এমন পরিবর্তন আনা কঠিন। যে সূচি আছে, আমরা সে অনুযায়ী খেলা আয়োজনের চেষ্টা করবো। শহরের পুলিশ কমিশনারও আমাদের পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

 

এর আগে নবরাত্রি উৎসবের কারণে ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলানোর প্রস্তাব করা হয়। কালীপূজার কারণে একই অনুরোধ করা হয় নভেম্বরে কলকাতার একটি ম্যাচ নিয়ে। উভয় অঞ্চলের পুলিশের ভাষ্য ছিল, ধর্মীয় উৎসব থাকায় বিশ্বকাপের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা কঠিন হবে। তাই এই দুই ম্যাচের সূচি বদল করা হয়। সেটি করতে গিয়ে মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়। বিসিসিআই হায়দরাবাদের ক্ষেত্রে সেটি করতে রাজি হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: সময় টিভি

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি