চাঁদপুরে দুই এমপিসহ ১০৮ এমপির তালিকা শেখ হাসিনার টেবিলে!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৩ | ১০:৫৮
Link Copied Successfully!

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব জোরেশোরেই প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো দলকে ক্ষমতায় আনতে এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সকল আসনের সংসদ সদস্যদের বিষয়ে বিস্তর খোঁজ খবর নিচ্ছেন। তারই অংশ হিসাবে ব্যর্থ ৯২ জন সংসদ সদস্য যাদের মধ্যে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি তালিকা শেখ হাসিনার টেবিলে জমা দেয়া হয়েছে। গণভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, নিজ এলাকায় জনবিচ্ছিন্ন, অজনপ্রিয়, দুর্নীতিতে জড়িত (নিজে এবং পরিবারের সদস্যরা এবং বয়সের কারণে নিষ্ক্রিয়) এমন ১০৮ জন এমপি মন্ত্রীর কপাল আগামী সংসদ নির্বাচনে পুড়তে পারে। তাদের বিষয়ে আরো অধিকতর খোঁজ খবর নেয়া হবে বলেও জানা গেছে।

এছাড়া ব্যর্থ এমপি মন্ত্রীদের তালিকায় রয়েছেন যশোর থেকে ৩ জন, নড়াইলে ১ জন, বাগেরহাটে ১ জন, খুলনায় ১ জন, সাতক্ষীরাতে ২ জন, বরগুনাতে ১ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলাতে ২ জন, বরিশালে ৩ জন, ঝালকাঠিতে ১ জন, টাঙ্গাইলে ৪ জন, জামালপুরে ২ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনাতে ৩ জন, কিশোরগঞ্জে ২ জন, মানিকগঞ্জে ২ জন, মুন্সিগঞ্জে ২ জন, ঢাকায় ১১ জন, গাজীপুরে ১ জন, নরসিংদীতে ৩ জন, নায়ায়ণগঞ্জে ১ জন, রাজবাড়ী ২ জন, ফরিদপুরে ২ জন, মাদারীপুরে ১ জন, সুনামগঞ্জে ২ জন, সিলেটে ১ জন, মৌলভীবাজারে ১ জন, হবিগঞ্জে ২ জন, ব্রাক্ষ্মণবাড়িয়াতে ১ জন, কুমিল্লাতে ৪ জন, চাঁদপুরে ২ জন, ফেনীতে ১ জন, নোয়াখীলীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ২ জন।

বিজ্ঞাপন

সূত্র আরো জানিয়েছে, এই ১০৮ এমপির মধ্যে ১৭ জন সংসদ সদস্য বয়সের কারণে নিজ এলাকায় সময় দিতে পারছেন না। বাকিরা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত। আগামী সংসদ নির্বাচনে তাদের আসনে নতুন মুখ খোঁজা হচ্ছে। এক্ষেত্রে পরিচ্ছন্ন, মেধাবী, আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সর্বোপরি এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকেই মনোনয়ন দেয়া হবে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ভোরের পাতাকে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে সকল এমপি মন্ত্রীদেরই আমলনামা রয়েছে। তিনি ইতিমধ্যেই আগামী নির্বাচনে কাদের মনোনয়ন দিবেন এমন বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। শত ফুলের মধ্য থেকে সবচে ভালো ফুলটি তিনি বেছে নিবেন। তবে একথাও অস্বীকার করার সুযোগ নেই, দল টানা তিন বার ক্ষমতায় কতিপয় সংসদ সদস্য আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। অনেকের আত্নীয় স্বজন দুর্নীতিতে বিশ্বরেকর্ডও গড়েছেন। অনেকে বয়সের কারণে রাজনীতিতে জনগণকে ঠিক মতো সময় দিতে পারছেন না। সেক্ষেত্রে শতাধিক এমপির যে কথা বলা হয়েছে, তা অমূলক নয়। আশা করছি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জুহুরি চোখ তরুণ-উদীয়মান পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মনোনয়ন দিবেন।

বিজ্ঞাপন

সূত্র : ভোরের পাতা

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি