চাঁদপুর ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭ শিশু

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ১৫, ২০২৩ | ৫:০০
Link Copied Successfully!

চাঁদপুরে আগামী ১৮ জুন ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৯২জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯ হাজার ৭৫৫ জন।

 

বৃহস্পতিবার (১৫জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

 

ওরিয়েন্টেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ শাখওয়াত হোসেন।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে “মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান” এই বার্তাটি প্রচার করতে হবে। অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

 

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন

বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারিরিক বিকাশে সাহায্য করে। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। তবে ভিটামিন এ ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির ও রহিম বাদশা প্রমুখ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা