
কুমিল্লায় ২৪ বোতল বিদেশী মদ’সহ গ্রেফতার দুই
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকা হতে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৪ জুন সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের
মৃত রওশনের ছেলে মোঃ সোহেল (৩০) এবং একই থানার গাজীপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭)।


র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








