POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৪ বোতল বিদেশী মদ’সহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৪, ২০২৩ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকা হতে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৪ জুন সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের
মৃত রওশনের ছেলে মোঃ সোহেল (৩০) এবং একই থানার গাজীপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭)।

র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন