মতলব উত্তরে ইতিহাসের সাক্ষ্য হয়ে টিকে আছে মটকা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৪, ২০২৩ | ৫:১৯
Link Copied Successfully!
কালের বির্বতনে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। মানুষ গড়েছে সভ্যতা। এর মধ্যেই ইতিহাসের সাক্ষ্য হয়ে আজও টিকে আছে শস্য-বীজ রাখার মাটির তৈরি মটকা বা মটকি। যা তৈরি করে মৃৎশিল্পীরা।
মটকা হলো- গোলাকৃতির, অনেকটা চওড়ায় কালো পোড়ামাটির বিশাল আকৃতির।
এমনই সাদৃশ্যের মটকা দেখা গেল উপজেলার সুগন্ধি গ্রামের প্রধান বাড়িতে। এবিষয়ে কথা হয় মটকার মালিক আহম্মদ উল্লাহ প্রধানের সাথে। তিনি বলেন, এই মটকাগুলো আমার দাদার আমলে কেনা। তাদের ঐতিহ্য হিসেবে আমি আজও যত্ন করে রেখেছি।
প্রতিটি মটকায় আড়াই থেকে ৩ মণ করে চাল ভরা যায়। এর ভিতর রাখা যায়, ধান, গম, কাউন, তিল, সরিষা ইত্যাদি।
জানা যায়, ষাটের দশকের পোড়ামাটি দিয়ে মটকা তৈরীর বেশ জনপ্রিয়তা ছিল। এই মটকায় মানুষ খাবার সঞ্চয় করে রাখত। এখন কুমাররা এমন মটকা আর তৈরি করেনা। তাই এই মটকা নাই বল্লেই চলে।
যতটুকু জানা গেছে, নদীর তলদেশের বিশেষ ধরনের কালো আঁঠালো মাটি দিয়ে কুমাররা এই মটকা তৈরি করে। এই ধরনের মটকায় খাদ্যশস্য রেখে মুখ বন্ধ করে রাখলে বাতাস প্রবেশ করতে পাড়েনা। এ কারণে এর মধ্যে খাদ্যশস্য দীর্ঘ সময় ভাল থাকে। মানব সভ্যতার বসতি গড়ার শুরুতে মৃৎপাত্রই ছিল সভ্যতার অগ্রযাত্রার চিহ্ন। এই মৃৎপাত্র নানাভাবে ব্যহারের মধ্যদিয়ে মানুষ সভ্যতার ধারা এগিয়ে নিয়ে গেছে।
গ্রামের অনেক বাড়িতে মাটির মটকাতে পানি রেখে শীতল রাখা হতো।
মতলবের কুমার বিবেন্দ্র লাল বললেন, এখন আর বড় মটকা কেউ তৈরি করে না। মটকা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। কালো মাটি সংগ্রহ করে এনে তা বিশেষ ভাবে ছেনে নিতে হয়। এরপর কয়েকটি ধাপে আগুনের তাপ নিয়ন্ত্রণ করে মূল কাঠামো তৈরির পর পুনরায় বিশেষ ভাবে তাপ দিয়ে কয়েকদিন হালকা রোদে রাখতে হয়। এরপর মটকার ওপর এক ধরনের কালো পালিশ প্রলেপ দিয়ে ফের হাল্কা রোদে শুকাতে হয়। সবশেষে হাল্কা আগুনের তাপে রেখে ফের রোদের ছায়ায় রেখে শক্তিশালী করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে