সাহসিকতাই সাংবাদিকদের পরিচিতি ও সম্মান বয়ে আনে নাছির উদ্দিন আহমেদ

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জুন ১১, ২০২৩ | ১১:৩১
Link Copied Successfully!

“মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্ত সাংবাদিকতায় আমরা” এ স্লোগানকে ধারণ করে গত ২০২২ সালে ১০ জুন ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিরিটর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালের ১৩ ডিসেম্বর ৪১ সদস্য কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এরপর ধারাবাহিক ভাবে এ সংগঠনটি জাতীয় দিবস পালনসহ সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে।

 

ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষীকী ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে ১০ জুন শনিবার বিকেলে ক্লাবের কার্যালয়ে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, সাহসিকতাই সাংবাদিকদের পরিচিতি ও সম্মান বয়ে আনে। মুক্তিযুদ্ধের চেতনা, সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করলে এ সংগঠনটি একদিন পুরো চাঁদপুর জেলায় সাংবাদিকদের বৃহত্তম সংগঠন হিসেবে রূপ নিবে।

 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো লিখনের মাধ্যমে তুলে ধরবেন। সাংবাদিকদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। আপনারা সততা, সাহসিকতা, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল হবেন। আমা আমাদের দেশে এখনো কিছু অপসাংবাদিকতা রয়েছে তা ছেড়ে দিয়ে দুর্নীতি, অপসংস্কৃতি ও অপকর্মের বিরুদ্ধে লিখার আহবান করছি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ইকবাল পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ, ক্রীড়া সম্পাদক শেখ শরীফ আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, কার্যনির্বহী সদস্য ইফতেখারুল আলম, আব্দুল গণি।

 

এ সময় উপস্থিত ছিলেন, ডা: মাইমুনা রহমান (ডালিয়া), ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশিক বিন রহিম, প্রচার সম্পাদক শ্যামল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, মহিলা সম্পাদিকা সাবিত্রী রাণী ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক সিগমা আহসান কনক, কার্যনির্বাহী সদস্য মোঃ মনির হোসেন, মোঃ জাভেদ হোসেন

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, এইচ.এম. মাসুদ, বাদশা ভূঁইয়া, আরিফুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ ও চাঁদপুরের সুধিজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য মাওলানা সাইফুল্লাহ। অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ সহ অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরিশেষে ক্লাবের সদস্য আবু সুফিয়ান ও নূর মোহাম্মদ এর মায়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব