মেঘনা থেকে বস্তা বন্দি গলিত মরদেহ উদ্ধার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ মে ৩১, ২০২৩ | ১০:০৬
Link Copied Successfully!

চাঁদপুর  শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে অজ্ঞাতনামা (৪০) বয়সী পুরুষ এর বস্তা বন্দি প্রায় গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে চাঁদপুর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

 

নৌ থানা পুলিশ জানায়, দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল হরিসভা মন্দির এলাকায় উপস্থিত হয়। পুলিশ ওই মরদেহটি সম্পূর্ণ গলিত কঙ্কাল সর্বস্ব মাথা ও দুই হাত বিহীন রশি দ্বারা বাঁধা পাটের বস্তার অংশ বিশেষহ দেখতে পায়। থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন উপস্থিত লোকজনের সামনে মরদেহটি উপরে উঠিয়ে সুরাতহাল তৈরী করেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

 

বিজ্ঞাপন

উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, অজ্ঞাতনামা লাশের সমস্ত শরীর পচনশীল হওয়ায় শরীরের দৃশ্যমান কোন আঘাত কিংবা জখমের চিন্ত পরিলক্ষিত হয় নাই। ধারণা করা হচ্ছে অনুমান একমাস পূর্বে পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ব্যাক্তিরা অজ্ঞাতনামা স্থানে তাকে হত্যা করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে বস্তা ভর্তি করে রশি দ্বারা বেঁধে নদীতে ফেলে দিলে জোয়ার ভাটার কারণে ঘটনাস্থলে লাশটি ভেসে আসে।

 

তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হওয়ার কারণে আঞ্জুমানে মফিদুল ইসলাম দাফনের ব্যবস্থা করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন