প্রবাসে একমাত্র ছেলের মৃত্যু নিয়ে গুনজন: হত্যার অভিযোগ স্বজনদের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৩ | ৬:২৫
Link Copied Successfully!
দুমোঠো ভাত আর সংসারের চাকা সচল করতে দেশ থেকে বিদেশে পাড়ি জামান অনেকে। তাদেরই মত একজন বাবু মিয়া, বয়স ৩৭। সে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জীবগাও গ্রামের হারুনুর রশিদের ছেলে, থাকেন মলোয়শিয়া। প্যানাঙ্গ শহরের সোলেমান সাদ কোম্পানিতে চাকরি করতেন প্রায় সাত বছর ধরে। ঐ কোম্পানির সুপার ভাইজার হিসেবে কাজ করেন একই উপজেলার মুক্তির কান্দি গ্রামের তোফাজ্জল সর্দারের ছেলে মেহেদী হাসান রনি সর্দার ওরফে মিঠু ।
গত ১৫ মে ঐখানে বাবুর মৃত্যু হয়। মৃত্যুর তথ্য গোপন, বকেয়া টাকার দাবী, চিকিৎসার টাকা দাবী ও লাশ ফেরত পাঠাতে নানা জটিলতার কারনে পরিবারের লোকজনরা মনে করছে বাবুকে হত্যা করা হয়েছে।
নিহত প্রবাসী বাবুর পিতা হারুনুর রশিদ বলেন, এক মাস পূর্বে বাবু রনিকে বলেছিল ভাই আমি একবারে দেশে চলে যাবো, আর চাকুরি করবো না। বাড়ি গিয়ে বিয়ে করে সংসার করবো। আমার সমস্ত পাওনা দেনার হিসাব আমাকে বুঝাইয়া দেন।
এরপর থেকেই রনি বাবুকে নিয়ে নানা রকম প্রতারনা শুরু করেছে। কোন হিসাবপত্র দেয়না। বাবুর অসুখের কথা বলে বাড়ি থেকে ২লক্ষ টাকা আনতে চাপ দেয়, টাকা না দিলে লাশ নদীতে ফেলে দিবে বলে হুমকি দেয়।
বাবুর মা মায়মুননেছা বলেন, আমি ভিডিও কলে আমার ছেলের সাথে কথা বলেছি, ছেলে আমার সুস্থ ছিল। ছেলে বলেছে তার চিকিৎসার নামে তার শরীর থেকে সব রক্ত বের করে নিয়ে গেছে। তাকে অপারেশন করা হয়েছে। কিন্তু কি সমস্যা কি অপারেশন করা হয়েছে তার কোনটাই জানেনা বাবু ও তার পরিবার। বাবুর মা বাবুকে দেশে পাঠাতে বল্লেও রনি দেশে পাঠায়নি। মায়মুননেছা আরো বলেন, আমার ছেলে ১২ বছরের হিসাব চাওয়াতে তার সু কৌশলে আমার ছেলেকে চিকিৎসার নামে মেরে ফেলেচে। আমি এর বিচার চাই।
বাবুর মামা আমিনুল ইসলাম বলেন, ভাগিনার মৃত্যুর খবর শুনে তার লাশ বাড়িতে আনার জন্য প্রবাসী কল্যান মন্তনালয়ের মাধ্যমে আবেদন করি। আমার আবেদনের প্রেক্ষিতে লাশ দেশে আসলেও আমি কিছু জানিনা। বরং প্রবাসী কল্যান মন্ত্রনায় থেকে অন্য একজনকে ফোন দেয়। আমার প্রশ্ন আমি আবেদন করেছি ও মোবাইল নাম্বার দিলাম অন্য কারো নাম্বার তারা পেলো কথায়? তাছাড়া লাশের সাথে মানিব্যাগ, মোবাইল বা প্রয়োজনীয় তেমন কিছু ছিলনা। এতে বাবুর মৃত্যু নিয়ে আমার সন্দেহ জাগে, হয়তো হিসাব চাওয়ার কারনেই বাবুর এই দশা হয়েছে।
এ বিষয়ে মেহেদী হাসাম রনির ওরফে মিঠুর সাথে একাদিকবার যোগাযোগ করার চেষ্টা করে, তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার বাবা মা বলেন এটি বিদেশের বিষয়, আমরা কিছু জানিনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু