৭২ ডেঙ্গুরোগী হাসপাতালে, চলতি বছর ৫ গুণ রোগী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৩ | ৬:৩৮
Link Copied Successfully!

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত বছরের চেয়ে অন্তত পাঁচ গুণ রোগী শনাক্ত হয়েছে চলতি বছর এই সময় পর্যন্ত। সোমবার (২৯ মে) এক দিনে আরও ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২২৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি ৫৩টি হাসপাতালে রয়েছে ১৯৮ জন। বাকি ২৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৫৮ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৪ জন।

বিজ্ঞাপন

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৬০৬ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন।

অবশ্য গত ২৪ ঘণ্টায় মৃত্যুর কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

২০০০ সালে দেশে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর থেকে বছরের প্রথম ৫ মাসে এত মৃত্যু এবং হাসপাতালে এত সংখ্যক রোগী আগে দেখা যায়নি।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, দেশে ডেঙ্গুর ধরন বদলেছে। তাতে একদিকে ডেঙ্গু যেমন ভয়ংকর হয়ে উঠছে, তেমনি ‘শহুরে রোগ’ ডেঙ্গু শহর ছাড়িয়ে ঝুঁকি বাড়িয়েছে দেশজুড়ে।

এরই মধ্যে আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কয়েকগুণ বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন। মশাবাহিত রোগটি নিয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ও গত বছরের ডেঙ্গু আক্রান্তের হিসাব তুলে ধরে জানান, এ বছর এখন পর্যন্ত গত বছরের তুলনায় ৫ গুন বেশি  ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে সামনের দিনে ডেঙ্গুর পিক সিজনে অবস্থা ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

চলতি বছরের সবচেয়ে বেশি ৮৫৭ জন রোগী পাওয়া গেছে এ মাসের ২৯ দিনে। জানুয়ারিতে দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয় ৫৬৬ জন, মারা যায় ছয় জন।ফেব্রুয়ারিতে তিনজনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয় ১৬৬ জনের, মার্চে কোনো মৃত্যু না হলেও ১১১ জন হাসপাতালে ভর্তি হয়, এপ্রিলে ১৪৩ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয় দুজনের। আর চলতি মে মাসে মৃত্যু হয় দুজনের।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ