চাঁদপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি জনসমাবেশ অনুষ্ঠিত 

Reporter
মোহাম্মদ নুরে আলম 
আপডেটঃ মে ২৬, ২০২৩ | ১০:৫১
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আজ দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই কথা বলার স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম! আমাদের দুর্ভাগ্য যে দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেই দেশের আজ এই অবস্থা। আজ দেশে সভা করতে দেবে না, মাইক দেবে না। উলটো বিএনপি নেতাকর্মীদের নামে শতশত মামলা দিয়ে হয়রানি করবে। এই জনসমাবেশ প্রমাণ করেছে এই অবৈধ সরকারের পতন ঘটাতে চাঁদপুরের মানুষ ঐক্যবদ্ধ।’

 

২৬ মে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনের সড়কে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

মনিরুল হক আরও বলেন, আমার নেত্রী জেল মেনে নিয়েছেন, কারাগার মেনে নিয়েছেন, নিজের ছেলের লাশ বহন করেছেন, কিন্তু আপোস করেননি। আরেক ছেলে বিদেশে নির্বাসিত জীবন পার করছেন। দেশের জন্য গণতন্ত্রের জন্য বিএনপি ত্যাগ স্বীকার করে চলেছে। সময় এসেছে । ঈমানকে শক্ত করেন। আগামী ৪-৫ মাসের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় লাভ করবে। বিগত দিনে প্রমাণ হয়েছে চাঁদপুরের মানুষ আন্দোলন প্রিয়।

 

বিজ্ঞাপন

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সমন্বায়ক ও বিএনপি নেতা আলহাজ এমএ হান্নান, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ প্রমুখ।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উস সালাম, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আফজাল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল প্রমুখ ।

 

সমাবেশের আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি