সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে এসআই সুদীপ্ত শাহীনের যোগদান

Reporter
শান্তুু ধর
আপডেটঃ মে ২৫, ২০২৩ | ১০:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে অবস্থিত সাচার পুলিশ ফাঁড়ির নয়া ইনচার্জ হিসেবে থানা পুলিশের চৌকস উপ-পরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন যোগদান করেছেন।

সদ্য বিদায়ী ইনচার্জ মো. নাজিম উদ্দিনের চাঁদপুরে বদলিজনিত কারনে সোমবার তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়। এসআই মো. সুদীপ্ত শাহীন ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর কচুয়া থানায় যোগদান করে অত্যান্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এর আগে তিনি ২০১৪ সালের ২০ ডিসেম্বর সর্ব প্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঢাকা জেলায় যোগদান শেষে চট্টগ্রাম রেঞ্জে বিভিন্ন স্থানে অত্যান্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন,সর্বোচ্চ আসামী গ্রেফতার করার পুরস্কার গ্রহন করেন।

বিজ্ঞাপন

এসআই মো. সুদীপ্ত শাহীন এর গর্বিত বাবা ব্রাহ্মনবাড়িয়া জেলার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি ওই জেলার নবীনগর উপজেলার কাটতলা ইউনিয়নের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. হেবজুল বারী’র সুযোগ্য সন্তান। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।

এদিকে সাচার পুলিশ ফাঁড়িতে নয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনে ও এ অঞ্চলের মানুষের জীবনমান ও আইনশৃঙ্খলা রক্ষা করতে জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও মিডিয়াকর্মী সহ সকলের আন্তরিকত সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা