শরীয়তপুর-চাঁদপুর রুটে যানবাহন ও ফেরি চলাচল বন্ধ থাকবে দুই’দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৩ | ৭:৩০
Link Copied Successfully!

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যানবাহন ও নদীতে ফেরি চলাচল আগামী ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত দুদিন বন্ধ থাকবে। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর-শরীয়তপুর- ইব্রাহীমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর জেলায় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় নির্মাণাধীন ‘বালারবাজার’ সেতুর ডাইভারসন সড়কের বেইলি সেতু মেরামতের জন্য জুন মাসের ২ তারিখ রাত ১২টা থেকে ৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকবে। বালারবাজার সেতু হয়ে চলাচলকারী সব যানবাহন ও যাত্রী সাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।

খান মো. কামরুল আহসান পৃথক একটি বিজ্ঞপ্তির কপি পাঠিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের পরিচালককে (বাণিজ্য)। ওই বিজ্ঞপ্তিতে উক্ত সময়ে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার জন্য সুপারিশ জানিয়েছেন। এছাড়া শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের নরসিংহপুর ফেরী ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, বালার বাজারের বেইলি সেতুটি মেরামত করা হবে। কারণ পাশে যে ওয়েস্টার্ন সেতুটি নির্মাণ হচ্ছে এখনও সেটার সংযোগ সড়ক নির্মাণ করা বাকি রয়েছে। কাজ চলাকালীন ওই রুটে যানবাহন চলাচল ব্যাহত হবে। তাই আমরা আগে সবাইকে জানিয়ে দিচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত বালারবাজারের বেইলি সেতুটি মেরামতের সিদ্ধান্ত নিয়েছে সওজ বিভাগ। এসময় সড়ক ও ফেরি বন্ধ থাকবে। আজ থেকে ফেরিঘাটে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে যে জুন মাসের প্রথম সপ্তাহের শুক্রবার থেকে রোববার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব