মোহনপুরের যাত্রী ছাউনির বেহাল অবস্থা, দেখার যেন কেউ নেই

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মে ২৩, ২০২৩ | ৬:২৩
Link Copied Successfully!
২৫ এপ্রিল আচমকা বাতাস এসে উড়ে যায় যাত্রী ছাউনির টিনের ছাদ। এক মাস অতিবাহিত হলেও এখনও সংস্কার করা হয়নি। ফলে যাত্রীদের কোন কাজে আসছেনা যাত্রী ছাউনিটি।
২৩ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, বসার স্থানে ধুলাবালি, গাছের পাতা আর পাখির বিষ্টা পরে আছে। ছাদের উপর শুধু লোহার এ্যানগেল গুলো রয়েছে, টিনগুলো নিয়ে গেছে বাতাসে উড়িয়ে। কিছু টিন আটকে আছে এ্যানগেলের সাথে বাকিটুকু এখনো জুলছে। আবার কিছু টিন বাতাসে কোথায় উড়িয়ে নিয়ে গেছে তার কোন হদিস নেই।
জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান (মরহুম) শামসুল হক চৌধুরী বাবুল ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের মাধ্যমে ৫ লাখ টাকা ব্যয়ে ২০১৭-১৮ অর্থ বছরে ঢাকা-চাঁদপুর ও নারায়নগঞ্জ- চাঁদপুর লঞ্চ যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে রক্ষা ও বিশ্রামের জন্য এ যাত্রী ছাউনি নির্মাণ করেন।
পথচারীদের বিশ্রাম নেয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের কোনো কাজে আসছেনা বলে অভিযোগ স্থানীয়দের।
ঢাকাগামী নাউরী গ্রামের আফজাল জানান, আমি স্ত্রী সন্তান ও ৩টি ব্যাগ নিয়ে দাড়িয়ে আছি, বসার স্থান পাচ্ছিনা। নারায়নগঞ্জগামী ৬৫ বছর বয়স্ক আম্বিয়া খাতুন নামে এক বৃদ্ধা জানান, ২৫ মিনিট লঞ্চের জন্য অপেক্ষা করছি, প্রচুর রোদ বসার জায়গা নাই।
বহুমুখী সমস্যার কারনে যাত্রী ছাউনি টির মেরামতের দাবী যাত্রীদের। তারা বলছে জনস্বার্থে এই যাত্রী ছাউনিটি মেরমাত করা হলে দৈনিক  হাজার হাজায় মানুষ উপকৃত হবে।
মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অচিরেই ব্যাবস্থা গ্রহন করা হবে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দীন বলেন, এটা আমাদের দায়িত্ব না।
জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার বলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি মেরামত করা উচিত। জেলা পরিষদের পক্ষ থেকে মেরামত করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু