বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিনামূল্যে চিকিৎসা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ মে ২২, ২০২৩ | ১২:৫৬
Link Copied Successfully!

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন উলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন চাঁদপুরে স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
Hide quoted text

২০ মে থেকে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড নিজ চেম্বারে তিনি শহর ও গ্রামাঞ্চল থেকে আসা বিভিন্ন বয়সী নারী রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। ২৫ মে পর্যন্ত চলবে এই চিকিৎসা সেবা।

সোমবার (২২ মে) সকালে গিয়ে দেখাগেছে তিনি রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই বিনামূল্যে চিকিৎসা সেবা। এছাড়া এই চিকিৎসক গত ১৬ বছর বিভিন্ন দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

বিজ্ঞাপন

ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসা সেবা দেয়া কর্তব্য মনে করেন। কারণ অনেকেই অর্থের অভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। কিন্তু চিকিৎসা সেবা পাওয়া তার নাগরিক অধিকার। আর এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩০ মে ‘জুলিও কুরি’ শান্তি পদক পেয়েছেন। কোন স্বাধীন দেশের রাষ্ট্র নায়কের এটিই প্রথম পুরস্কার। যে পুরস্কার আমাদের দেশকে সম্মানিত করেছেন এবং আন্তার্জাতিকভাবে আমরা অনেক সম্মান লাভ করেছি। এই পুরস্কার প্রাপ্তিকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি সে জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি। মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আমি নিজেও খুব প্রশান্তি পাচ্ছি। আমার এই বিনামূল্যে চিকিৎসা সেবা সব সময় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক প্রাপ্ত হন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব