কমিশনার পদপ্রার্থী মিঠু সাহা মনোনয়নপত্র সংগ্রহ 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ১৩, ২০২৩ | ৮:৫৬
Link Copied Successfully!
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে
হাজীগঞ্জ বাজারস্থ কাপড় পট্টি,স্বর্ণকার পট্টির সম্মানিত ব্যবসায়ীদের প্রতিনিধি ৬নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী মিঠু সাহা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শনিবার (১৩মে) বিকাল চারটার দিকে তিনি নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক, নির্বাচন কমিশন অধ্যাপক মো. সেলিম মিয়া ও নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় ব্যবসায়ী সমিতির ভোটার,বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ সহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ৩১ মে (বুধবার) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ মে বৃহস্পতিবার ও ১৩ মে শনিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের দিন নির্ধারিত ছিলো। ১৫ মে মনোনয়নপত্র দাখিল, ১৬ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
আগামি ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে শনিবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রচার-প্রচারণা শেষে আগামি ৩১ মে বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
 কমিশনার পদপ্রার্থী মিঠু সাহা তাঁর বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী সহ সকলের সুপরার্মশ ও সহযোগীতা প্রত্যাশা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা