বিয়ের ট্রলারডুবি, বর ও তার মাসহ ৪ জনের লাশ উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৩ | ১১:১৯
Link Copied Successfully!

নববধূকে নিয়ে ফেরার সময় ঝড়ের কবলে তেঁতুলিয়া নদীতে ববরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের ঘুনিরচর নামক স্থান থেকে নববধূর ছোট বোন মারুফা বেগম (৮) ও গলাচিপা উপজেলার বন্নাতলী নামক স্থান থেকে বর রাব্বি হাসান (২০), বরের মা সেলিনা বেগম (৪৫) ও বরের ফুফাতো বোন খাদিজা বেগমকে (৪) উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

জানা গেছে, উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল গ্রামের হুমায়ন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের সাথে রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির এক মাস আগে বিয়ে হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বউভাত শেষে ৪টার দিকে নববধূকে নিয়ে ফেরার সময় তেঁতুলিয়া নদীর মাঝপথে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। তখন স্থানীয় জেলারা তাৎক্ষণিক কনেসহ ১৫ জনকে জীবিত এবং একজনের লাশ উদ্ধার করেন। তবে বরসহ চারজনকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। বরসহ চারজন নিখোঁজ হওয়ার পর পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে।  রবিবার বিকেল ৩টার মধ্যে নিখোঁজ চারজনকেই উদ্ধার করতে সক্ষম হয় তারা।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিদলের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, ‘গত শুক্রবার বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় চারজন নিখোঁজ হওয়ার পর থেকে আমরা উদ্ধারকাজ চলমান রাখি এবং শুক্রবার সকালে থেকে বিকেল ৩টার মধ্য চারটি লাশ তেঁতুলিয়ার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হই।’

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি