হাজীগঞ্জে পরিক্ষার হলে গিয়ে জানলো বাবার মৃত্যুর খবর

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৩ | ৪:৫৯
Link Copied Successfully!

একদিকে জীবনের এক ধাপ এগিয়ে নেওয়ার পরিক্ষা, আরেকদিকে পরিক্ষার হলে প্রবেশ করতেই জন্মদাতা পিতার মৃত্যুর খবর আসে। মুহুর্তেই আবেগঘন পুরো হলরুম।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া (মনিনাগ) হেলু মেম্বার বাড়ির মিতু আক্তার।
রোববার সকালে সহপাঠীদের সাথে একসাথে পরিক্ষা কেন্দ্রে যায়।

হলরুম পেয়েছে, সিট নম্বার খুঁজে নিজ আসনে বসে। পরিক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ খবর আসে মিতু আক্তারের বাবা মো. টিটু (৪০) আর বেঁচে নেই। মুহুর্তের মধ্যেই আবেগঘন পুরো হলরুম।

বিজ্ঞাপন

বাবার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে এসএসসি পরিক্ষার্থী মিতু আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় সদ্য শুরু হওয়া এসএসসির বাংলা ১ম পত্র পরিক্ষা শেষ করে।

মিতু আক্তার হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল পপুলার বিডিনিউজকে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে’সহ অনেক গুণগ্রাহী রেখে যান তিনি। তার বড় মেয়ে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার জানান, পরিক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ খবর আসে মিতুর বাবা আর পৃথিবীতে নেই। বিষয়টি মিতু জানার পর কান্নায় ভেঙে পড়ে। পরে আমি ও তার সহপাঠীরা বুঝিয়ে পরিক্ষা সম্পন্ন করতে সাহায্য করি।

পরিক্ষার্থী মিতু আক্তারের বাবার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা