ডেলিভারির সময় ভেঙেছে নবজাতকের পা, হাজীগঞ্জ মডেল হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তদন্তের আশ্বাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৩ | ৫:০৬
Link Copied Successfully!

সম্প্রতি হাজীগঞ্জে বিভিন্ন হাসপাতালে ডাক্তারের অবহেলা কিংবা ভুল চিকিৎসায় প্রসূতিদের মৃত্যুর ঘটনার অভিযোগ উঠে এসেছে।

এবার সিজার করতে গিয়ে নবজাতকের পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে হাজীগঞ্জ মডেল হাসপাতালের ডা. রনি চন্দ্র মজুমদার ও ডা. সাদিয়া আফরিনের বিরুদ্ধে।

এ বিষয়ে হাজীগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক ডা. রনি চন্দ্র মজুমদার, ডা. সাদিয়া আফরিন ও অজ্ঞাত ৩-৪ জনকে বিবাদী করে ভুক্তভোগী ওই নারীর স্বামী মো. ইউসুফ মিয়া বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় হোসেন উদ্দিন হাজী বাড়ির মো. ইউসুফ মিয়ার স্ত্রী নাজমা আক্তার। তাকে গেলো ১৮ এপ্রিল বিকালে হাজীগঞ্জ মডেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে ডা. রনি চন্দ্র মজুমদার ও ডা. সাদিয়া আফরিন সিজারের জন্য অপারেশন থিয়েটারের যান। সিজারে ইউসুফ-নাজমা দম্পতির কোল আলো করে পুত্র সন্তান।

মো. ইউসুফ মিয়া বাদী হয়ে করা অভিযোগে উল্লেখ করেন, গেলো ২৬ এপ্রিল নবজাতকের বাম পায়ে সমস্যা দেখা দিলে এক্স-রে করানো হয়। তখন নবজাতকের বাম পা’য়ের হাটুর উপরের হাড় ভাঙা ধরা পড়ে।

অভিযোগে ভুক্তভোগী নাজমা আক্তারের বরাত দিয়ে বলা হয়, ডেলিভারির সময় ভুল করে হাটুর উপরের অংশ ধরে টানা-হেচঁড়া করার সময় হাড় ভেঙে যায়। এ বিষয়ে চিকিৎসাকদের জানানো হলে কোনো উত্তর না পেয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তারা।

বিজ্ঞাপন

জানতে চাইলে ডা. রনি চন্দ্র মজুমদার এই সিজারের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।

আরেক চিকিৎসক ডা. সাদিয়া আফরিন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে চেম্বার থেকে সরে যায়। বারংবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও