
মতলব উত্তরে বন্ধুদের ঈদ পুনর্মিলনী


এসো মিলি প্রাণের টানে ফিরে যাই শৈশবে মেতে উঠি উৎসবে আয় বন্ধু সবে মিলি এই প্রাণের উৎসবে’ এই শ্লোগানকে সামনে রেখে বন্ধুত্ব এসএসসি বন্ধুদের ঈদ পূণমিলনী মেলা, সম্মননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩৮টি স্কুলের বন্ধুত্ব এসএসসি ২০০১ ব্যাচ এর বন্ধু পর্ণর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘‘স্বপ্ন সিঁড়ি এসএসএসসি-২০০১ ব্যাচ’’ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রথমে কোরআন তেলোয়াত এর পর জাতীয় সঙ্গিত পরিবেশেনের মধ্যদিয়ে প্রগ্রাম শুরু হয়ে দিন ব্যাপী বন্ধুদের ঈদপূণর্মিলনীর বিভিন্ন কর্মসূচির শুরু হয়।
এরপর এসএসসি ব্যাচ ২০০১ এর প্রয়াত বন্ধু ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


এতে প্রধান আলোচক ছিলেন,এসএসএসসি-২০০১ ব্যাচ কেন্দ্রীয় কমিটির এডমিন মোঃ মনির হোসেন। অনুষ্ঠানের সার্বিকভাবে পরিচালনায় ছিলেন,এসএসসি ব্যাচ শিক্ষার্থী মোহাম্মদ হোসেন জনি, নূর মোহাম্মদ খান, মোহসিন আলম, মেহেদি হাসান খান, মোঃ সেলিম, মোঃ তুষার ঢালী, মোঃ শাহ আলম লস্করসহ উপজেলার ৩৮টি স্কুলের এসএসসি ব্যাচ এর শিক্ষার্থীরা।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেনজির আহম্মেদ মুন্সীর সভাপতিত্বে এবং স্বপ্ন সিঁড়ি এসএসএসসি-২০০১ ব্যাচ’’ ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বন্ধু সাইদুল রহমান রাজন ও মোঃ লিটন ঢালীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসএসসি ব্যাচ ২০০১ বন্ধু মোঃ ওয়াজ কুরুনী বাবু, শাহাব উদ্দিন শাহাব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও লেখক মোঃ বোরহান উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ ইউনুস আলী সরকার, এসএসসি ব্যাচ ২০০১ বন্ধু নিগার ইসলাম নিপা, জাহিদ, মাজারুল ইকবাল, মাইনউদ্দিন, রাসেল খান, হোসনি মোবারক রাসেল, কামরুল ইসলাম, নূরে আলম মাষ্টার, ইফতেখার রাসেল, ইফতেখার মিল্টন, মনির মাষ্টার, মুক্তার হোসেন, ইঞ্জিনিয়ার নয়ন মনি,সিরাজুল মামুন, মঞ্জুরুল ইসলাম, মোঃ আহাদ,পরাগ মাজিদ,কামরুল ইসলাম, মোঃ শাকিল, মোহাম্মদ বাশার, মফিজুল হক মাহিন, মোঃ সালাউদ্দিন মাষ্টার প্রমূখ।
বন্ধুদের এ ঈদপূণর্মিলনী অনুষ্ঠানে এক বছর পর ২০০১ ব্যাচের বিভিন্ন স্কুলের প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন এসএসএসসি-২০০১ ব্যাচ বন্ধুরা। ফটোসেশন,বিকেলের খাবার,সম্মাননা ক্রেস্ট বিতরণ, এছাড়া ও নিজেদের সুখ-দুঃখের গল্প। দিনভর এ মিলন ভবিষ্যৎ এ ভালো কোনো পরিকল্পনা,কাউকে স্বপ্ন দেখানো বা নিজে স্বপ্ন দেখা আর অজস্্র স্মৃতিচারন, সব মিলিয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রানের সঞ্চালন হয় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাড়াতে পারি, সেই উদ্যোগে ২০০১ ব্যাচের বন্ধু-বান্ধবিদের নিয়ে অনলাইন গ্রুপ খোলা হয়েছে। যেখানে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা হাজারো হাজার। শুধু মতলব উত্তর উপজেলা নয় সারা দেশের ২০০১ ব্যাচের ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একি প্লাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা। এ যেন এক অভূতপূর্ব প্রাণের মিলন মেলা। দিনভর এ মিলন মেলা শেষে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জনপ্রিয় কন্ঠ শিল্পিদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর আলোচনা শেষে বিকেলে র্যাফেল ড্র, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ৩৮টি মাধ্যমিক বিদালয়ের এসএসসি ব্যাচ ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীসহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদালয়ের এসএসসি ব্যাচ ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন স্কুলের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা তাদের প্রিয়জনদের এক সাথে পেয়ে আনন্দে মেতে উঠেন সকলে।
এই বর্ণাঢ্য আয়োজনে যোগদানকৃত সকল বন্ধু এমন সুন্দর আয়োজনের জন্য যারা এ আয়োজনে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতি বছর যেন স্কুল ভিত্তিক অনুষ্ঠানমালা আরও সুন্দরভাবে এই ধারা অব্যাহত রাখা যায় সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এ বন্ধুত্বের বন্ধনের এ পথচলা অব্যাহত থাকবে।
২০০১ থেকে এ পর্যন্ত কেটে গেছে ২১ বছর। এই দীর্ঘসময়ে এসব শিক্ষার্থীদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন। তবে গত কয়েক বছরের ব্যবধানে সারা দেশের একে অপরকে চেনা বা অচেনা এই দামাল তরুণেরা ফেসবুকের মাধ্যমে এক হয়ে উদযাপন করছেন বন্ধুত্ব।
স্রেফ আনন্দই নয়, বাস্তবে সামাজিক নানান দায়িত্বও তারা পালন করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। এবং সারাজীবন কাটিয়ে দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাবে বলে প্রত্যয়ও ব্যক্ত করেন সবাই।
E/N








