হাজীগঞ্জে যাকাত দিতে পরিমাণ করতে এসে খোয়ালেন ৯ভরি স্বর্ণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২৩ | ১০:২৬
Link Copied Successfully!

ঈদকে সামনে রেখে হাজীগঞ্জ বাজারে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র।

গেলো বুধবার (১২ এপ্রিল) দুপুর ১ টার দিকে যাকাত দেওয়ার জন্য স্বর্ণের ওজন পরিমাণ করতে এসে ছিনতাই কারির খপ্পরে পড়ে হাজীগঞ্জ বাজারস্থ স্বর্ণকার পট্টিতে এক নারী তার ৯ ভরি স্বর্ণ খোয়ান। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।

জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাঘরের বাসিন্দা রফিক উল্লাহ পাটোয়ারীর স্ত্রী রেহানা আক্তার (৫৪) ও তার বোন খোদেজা আক্তার (৪৩) নিজেদের স্বর্ণ অলংকারের যাকাতের অর্থ দেওয়ার জন্য গহনাগাঁটি গুলো মাপতে যান স্বর্ণকার পট্টির ভেনাস শিল্পালয়ে । সেখানে থেকে আসার পথেই গলির ভিতরেই ছিনতাই হয়েছে যায় নয় ভরি স্বর্ন।

বিজ্ঞাপন

এই বিষয়ে খোদেজা আক্তার বলেন, আমরা যখন দোকান থেকে বের হয়েছে আসি। তখন ঐ গলিতে তিনজন মহিলা ও এক পুরুষ আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরেছে যে মনে হয়। এখানে কয়েক শত মানুষ। তারা কৃত্রিম ভাবে ভীড় তৈরি করে আমাকে আর আমার বোনকে আলাদা করে ফোলে। তারপর আমার বোনের সাইট ব্যাগ থেকে সুযোগে স্বর্ণগুলো গিয়ে যায়।

এই বিষয়ে রেহানা আক্তার বলেন, তারা আমাকে কি করেছে আমি জানি না। আমি শুধু দোকান থেকে বের হয়েছি এত টুকু মনে আছে। আর কিছু নাই।

হাজীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক আবদুল্লাহ বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করছি। তারা কোন গলিতে এসেছে? কোথায় গিয়েছে? সেগুলো পর্যালোচনা করছি । আশা করি শীঘ্রই আমরা ভালো ফলাফল পাব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা