টি-টোয়েন্টিতে নতুন বাংলাদেশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ১:৩৮
Link Copied Successfully!

কয়েকজন সম্ভাবনাময় পেসার থাকলেও, বোলিংয়ে স্পিনাররাই বাংলাদেশের মূল শক্তি।’

‘টি-টোয়েন্টিতে খুব একটা ভালো দল নয় বাংলাদেশ।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে এ দুটি কথায় একমত হবেন অনেকেই। অধিকাংশ ক্ষেত্রেই স্পিনারদের ঘিরে সাজানো হয় বাংলাদেশের বোলিং আক্রমণ। স্পিন–সহায়ক পিচে এ কৌশলে উপমহাদেশের অনেক দলই খেলে। পার্থক্য হলো, পেস বোলিংয়ের ভালো বিকল্প থাকে অন্য দলগুলোতে। এখানে পিছিয়ে যেত বাংলাদেশ। তিন ফরম্যাটের জন্য খুব ভালো পেস বোলিং বিকল্প কখনো ছিল না দলটির। আর টি-টোয়েন্টিতে আমাদের দুর্বলতার কথা তো আর নতুন কিছু নয়।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ দল প্রমাণ করেছে এগুলো এখন অতীত। পেস বোলিংয়ে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে উন্নতি করছে বাংলাদেশ ক্রিকেট দল। মাশরাফি বিন মুর্তজার হাত ধরে যে পেসনির্ভর বোলিং আক্রমণের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তা পূর্ণতা পেয়েছে গত দুই বছরে। তাসকিন আর মোস্তাফিজ—দুজনেরই অভিষেক হয়েছিল অমিত সম্ভাবনা নিয়ে। মোস্তাফিজ দলে টিকে গেলেও নানা চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে তাসকিনকে। ফর্মহীনতার কারণে একপর্যায়ে জায়গা হারিয়েছেন দল থেকে, চোটের কারণে জায়গা হয়নি ২০১৯ বিশ্বকাপ দলে।

সেই তাসকিন কোভিড মহামারির পর ফিরে এলেন সম্পূর্ণ ভিন্ন রূপে। আগের চেয়ে আরও পরিণত, আরও ধারাবাহিক হয়ে। দারুণ পারফরম্যান্স দিয়ে তিনি বনে গেছেন পেস বোলিং ইউনিটের নেতা। একসঙ্গে বাংলাদেশের পেসারদের দেখলে টেলিভিশনের ধারাভাষ্যকারেরাও এখন বলে ওঠেন, ‘তাসকিন অ্যান্ড কোং’। টেস্ট দলের নিয়মিত মুখ ইবাদত হোসেনও বুঝে গেছেন সাদা বলে বোলিং করার তরিকা। পাশাপাশি তরুণ হাসান মাহমুদ আর শরীফুলের অন্তর্ভুক্তি বাড়িয়েছে দলের ভারসাম্য। গত এক বছরে পাওয়া গেছে এর প্রমাণও। আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ফলে স্পিনের সঙ্গে পেস বোলিংয়েও বাংলাদেশ এখন সমান শক্তিশালী—এ কথা বললে ভুল হবে না।

পরিবর্তনের ছোঁয়া লেগেছে টি-টোয়েন্টি দলেও। এর প্রমাণ পাওয়া গেছে ইংল্যান্ড সিরিজে। ঘরের মাঠে ওয়ানডেতে বরাবরই দুর্দান্ত খেলা বাংলাদেশ হেরে যায় ওয়ানডে সিরিজে। আর সবাইকে চমকে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বসে টি-টোয়েন্টি সিরিজে। তখন থেকে গুঞ্জন শুরু টি-টোয়েন্টি দলকে ঘিরে।

বিজ্ঞাপন

ক্রিকেটের ছোট এই ফরম্যাটে কখনো ভালো খেলেনি বাংলাদেশ। ২০০৭ সাল থেকে খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বলার মতো কোনো সাফল্য। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বোর্ড তাই সিদ্ধান্ত নেয় দলটাকে ঢেলে সাজানোর। দায়িত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের হাতে। দলটির বদলে যাওয়ার শুরু এর পর থেকেই।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল রানরেট নিয়ে। বর্তমান যুগে যেখানে টি-টোয়েন্টিতে দলগুলো নিয়মিত ২০০+ রান করছে, সেখানে বাংলাদেশ হিমশিম খেত ১৫০ তুলতেই। এ অভিযোগ ঘোচাতে আট বছর পর দলে ডাক পান ওপেনার রনি তালুকদার, অভিষেক হয় তাওহীদ হৃদয়ের। তাওহীদ হৃদয়ের ক্রিকেটার হওয়ার গল্পটা একটু অদ্ভুত। অদ্ভুত না বলে হৃদয়বিদারক বললেও ভুল হয় না।

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২