কিস্তিতে পাবেন ঈদের পোশাক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ২:৪৫
Link Copied Successfully!

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট‍্যান্ডের রংধনু ফ‍্যাশনে কিস্তিতে ঈদপোশাকের বিক্রি চলছে
ঘনিয়ে আসছে ঈদ। একদিকে ঈদ নিয়ে উচ্ছ্বাস, চাপা উত্তেজনা; আরেকদিকে অসহনীয় দ্রব্যমূল্য- এ দুয়ের টানাপোড়েনে নিম্ন আয়ের মানুষের ঈদ বুঝিবা মাটি হয়!

ঈদের পোশাক তো দূরের কথা! নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতেই যে নাভিশ্বাস উঠছে তাদের! এ অবস্থায় অসহায় মানুষগুলোর কাছে ঈদের আনন্দ পৌঁছে দিতে গাংনী উপজেলার বামন্দী বাসস্ট‍্যান্ডের রংধনু ফ‍্যাশন ব‍্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছে। নামমাত্র লাভে কিস্তিতে পোশাক বিক্রি শুরু করেছে তারা।

রংধনু ফ‍্যাশনের স্বত্বাধিকারী স্বপন আহমেদ বলেন, ঈদের দিন দেশে কেউ অনাহারে না থাকলেও এই দিনে নতুন পোশাক পরতে পারে না, এমন লোকের সংখ‍্যা অনেক। তাই আমার সাধ‍্যের মধ‍্যে তাদের কাছে কিস্তিতে পোশাক বিক্রির মাধ‍্যমে ঈদের আনন্দ কিছুটা ভাগ করে নিতে চাই। এই আর কি।’

বিজ্ঞাপন

স্বপন আরও বলেন, ‘আমি জানি অনেকেই পোশাক নিয়ে গিয়ে টাকা পরিশোধে ব‍্যর্থ হবেন। তার পরও আমি জেনেশুনেই এমন উদ্যোগ হাতে নিয়েছি।’

ক্রেতারা বলছেন, যেসব পরিবারের অভিভাবকরা ঈদ উপলক্ষে সন্তানদের পোশাক কিনতে গিয়ে ব্যর্থ হন, তাদের কাছে কিস্তিতে পোশাক বিক্রি এক প্রকার আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে।

গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের দিনমজুর মারফত আলী বলেন, ‘সারা দিন কাজ করে ৪০০ টাকা হাজিরা পাই। ওষুধ, তেল, চাল, ডাল কিনে সবজির বাজার করতে গিয়ে টাকা ফুরিয়ে যায়। সামনে আবার ঈদ। ছেলে-মেয়ে, নাতি-নাতনি বাড়ি আসবে। তাদের নতুন পোশাক কিনে দিতে হবে। এ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। শুক্রবার বামন্দীর হাটে গিয়ে মাইকিং করতে শুনলাম কিস্তিতে পোশাক বিক্রি হচ্ছে। দেখি দামে পড়তা হলে এবার ঈদে বাড়ির সবার জন‍্য কিস্তিতে পোশাক কিনব।’

বিজ্ঞাপন

ইটভাটা শ্রমিক মুকুল হোসেন বলেন, ‘এবার ছেলেদের জন‍্য কিস্তিতে ঈদের পোশাক নিয়েছি। প্রতি মাসে ৪০০ টাকা কিস্তি। এই টাকা দিতে তেমন একটা গায়ে বাধবে না।’

কাজীপুর গ্রামের পোস্ট মাস্টার আমির উদ্দিন বলেন, ‘এই প্রথম শুনলাম কিস্তিতে পোশাক বিক্রির কথা। প্রথমে মাইকিং শুনে হাসি পেল। পরক্ষণে ভেবে দেখলাম, এতে নিম্ন আয়ের লোকগুলো অন্তত নতুন পোশাকে ঈদ করতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিস্তিতে পোশাক বিক্রির নামে অসহায় গরিব মানুষগুলোর কাছে বেশি দাম ধরে ঠকানো না হয়।’

বামন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বলেন, ‘কিস্তিতে পোশাক বিক্রির মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চিন্তার মধ্যে মহত্ত্ব আছে। আমরা ব‍্যবসায়ী সমিতি একে সাধুবাদ জানাই। তবে এটি ঠিক, কিস্তির অজুহাতে পণ‍্যের দামে অতিরিক্ত মুনাফা বসিয়ে বিক্রি করলে তা মেনে নেয়া হবে না।’

সূত্র: সমকাল
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ