বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থদের পাশে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ১:৩৪
Link Copied Successfully!

রাজধানীর বঙ্গবাজারের অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে দাড়িছেন কুমিল্লা সদরের আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

রোববার সকাল সোয়া ১১ টায় বঙ্গবাজারের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের হাতে ২৬ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। এই ২৬ লক্ষ টাকার মধ্যে সংসদ সদস্য হাজী বাহার ১০ লক্ষ টাকা, কুমিল্লা দোকান মালিক সমিতি ১০ লক্ষ টাকা, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত ৫ লক্ষ টাকা ও প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি ১ লক্ষ টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল ইসলাম ভূইয়া, কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাজ আল ফাত্তাহ, সাবেক সদস্য মোঃ মোখলেছুর রহমান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য ফয়েজ আহাম্মেদ, মোঃ ছিদ্দিকুর রহমান, কামাল কাশেম ভূইয়া, শাহাদাৎ খান সুমন, মোস্তাফিজুর রহমান বিপুসহ আরো অনেকে।সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমি ঘোষনা দিয়েছিলাম ১০ লক্ষ টাকার।

বিজ্ঞাপন

আমার অনুরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ১০ লক্ষ, সিটি মেয়র ৫ লক্ষ ও প্যানেল মেয়রের দেয়া ১ লক্ষ টাকাসহ মোট ২৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছি। আমাদের সাংবাদিকদের কারনে আজকে সারা বাংলাদেশের মানুষ, যারা সহানুভূতিশীল, যারা মানুষের পক্ষে কাজ করে, তারা এগিয়ে আসছে। আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বাংলাদেশের সকল সুহৃদ মানুষকে বলব, আসুন আমরা সকলে মিলে যদি কাজটা করি, আমরা ঐক্যবদ্ধভাবে যদি তাদের সাহায্য করি, অতিসত্তর তারা আবার আগের জায়গায় পৌছতে পারবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ