মতলব ৬৫০ কেজি জাটকাসহ স্প্রীডবোট জব্দ: আটক এক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ১২:৫২
Link Copied Successfully!

চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদীতে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৬৫০ কেজি জাটকা ইলিশসহ ১টি স্প্রীডবোট আটক করা হয়েছে। এসময় এক জেলেকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

৯ এপ্রিল রোববার ভোরে চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ-ফাঁড়ি ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলমখারকান্দি গ্রামের মোঃ নাইমুদ্দিন খানের ছেলে মোঃ ফরাহাদ খান (২৫)।

বিজ্ঞাপন

মোহনপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশের একটি দল মেঘনার তীর সংলগ্ন চরউমেদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৫০ কেজি জাটকা ইলিশসহ ১টি স্প্রীডবোট এবং এক জেলেকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা