শাহারাস্তিতে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৩ | ৭:৫৬
Link Copied Successfully!

শাহরাস্তিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ টামটা গ্রামের মাইজের বাড়িতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকালে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৯ বছর পূর্বে ওই গ্রামের হুমায়ুন কবিরের পুত্র বাহারাইন প্রবাসী আনিসুর রহমানের সাথে মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা মজুমদার বাড়ির মোঃ আবুল কালামের কন্যা নুরুন নাহার স্বপ্নার (২৫) বিবাহ হয়। তাদের ঘরে আদিবা নামের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের সংসারে কলহ লেগেই থাকতো।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে নুরুন নাহার স্বপ্না বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শশুর হুমায়ুন কবির জানান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আবুল কালাম শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করলেও নিহতের মা দেলোয়ারা বেগম ও ভাই আলাউদ্দিন নয়নের দাবি ভুক্তভোগীকে হত্যা করে প্রথমে হার্ট এটাক ও পরে ফাঁস বলে প্রচার করা হচ্ছে।

সরেজমিনে ওই বাড়িতে গেলে নিহতকে কেউ ফাঁসিতে ঝুলতে দেখেন নি। নিজ কন্যার বাড়ি থেকে ফিরে পুত্রবধুর লাশ ঝুলতে দেখে শ্বশুর হুমায়ুন নিজেই সেখান থেকে নামিয়ে খাটে শুইয়ে রাখেন। পরে পাশের ঘরের লোকজন এসে নিহতের মৃতদেহ খাটে শোয়া অবস্থায় দেখেন। ফাঁস দেয়ার সময় নিহত কোন দড়ি বা ওড়না ব্যবহার করেছেন বলে তিনি দেখাতে পারেন নি।

নিহতের মা দেলোয়ারা বেগম জানান, আমার মেয়ে কোন অবস্থায় ফাঁস দিতে পারেন না। তার শাশুড়ি জোৎস্না বেগম ও ননদ হালিমা আক্তার ঝুলন তার মেয়ে স্বপ্নাকে খুন করেছে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ