রফিকুল ইসলাম বীরউত্তম'কে বললেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

ফুটপাতের মানুষের মত কথা বললে আস্থা রাখতে পারি না

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৩ | ৬:৫৮
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার বিকেলে পৌরসভার টোরাগড় এলাকায় পুলিশের উপস্থিতিতে বিএনপির দশ দফা বাস্তবায়নে অবস্থান কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরে নেতা কর্মীরা অংশগ্রহণ করে।

হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি তার বক্তৃতায় রফিকুল ইসলাম বীরউত্তম’কে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর হাতে বীরউত্তম ঘোষিত হ’য়েছেন, তেমনি মেজর জিয়া বঙ্গবন্ধুর হাতে বীরউত্তম ঘোষিত হয়েছেন। আপনি বীরউত্তম খেতাবে ভূষিত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে ফুটপাতের মানুষের মত কথা বললে আমরা আপনার উপর আস্থা রাখতে পারি না। আপনি বলেছেন সেদিন জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করে নি।

বিজ্ঞাপন

তিনিএ বলেন আপনি যেমন জাতীয় বীর, তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় বীর। অতএব আপনাকে অনেক সাবধান হতে হবে। আপনাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি, আপনার নেতাকেও আপনি সেভাবে শ্রদ্ধা করতে হবে। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন মেজর জিয়া সিনিয়র ক্যাপ্টেন ছিলেন। তার অধিনে আপনি চাকরি করেছেন। তার নির্দেশ আপনি পালন করেছেন। এটা সংসদে আপনি ঠিক বলেন নি। আপনার কাছ থেকে এমন কথা প্রত্যাশা করি না।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মনির চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা