কুমিল্লা পরকীয়ায় বাধা, প্রবাসী স্বামীর বাড়ি ভাঙচুর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ১:২৫
Link Copied Successfully!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়নে দুবাই প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন যাবত পরকীয়ায় আসক্ত। তার স্বামী বাধা দেওয়ায় সোমবার সকালে স্ত্রীর মা, ভাই, বাবাসহ ৪-৫ জন মিলে স্বামীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

জানা যায়, ওই প্রবাসী একই বাড়ির চাচাতো বোনকে ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে ২০১৬ সালে দুবাই নিয়ে যান, দীর্ঘ ছয় বছর দুবাই থাকার পর প্রবাসে আসক্ত হয়ে পড়েন স্ত্রী। স্বামী তা জানতে পারেন। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ২০২২ সালে ওই প্রবাসী তার স্ত্রীকে দেশে পাঠিয়ে দেন। এরপরও স্ত্রীর পরকীয়া বেড়েই চলতে থাকে। প্রবাসীর অর্থায়নে ঢাকায় ৩৫ লাখ টাকা দিয়ে স্ত্রী তার মায়ের নামে কৌশলে একটি ফ্ল্যাট ক্রয় করে নেন।

প্রবাসী সাংবাদিক জানান, তার স্ত্রী বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইল করে নগদ আট লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এতসব করার পরেও তার সঙ্গে সংসার করার চেষ্টা করে এবং সংসার টিকিয়ে রাখার জন্য গ্রামের বাড়ি নুরপুরে ৮০- ৯০ লাখ টাকা দিয়ে একটি বিল্ডিং ঘর নির্মাণ করেন। এরপরেও স্ত্রী পরকীয়া চালিয়ে যায়। এজন্য বাবার বাড়িতে থাকতেন তার স্ত্রী।

বিজ্ঞাপন

প্রবাসীর নতুন বিল্ডিং ঘরটি গত কয়েক দিন আগে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। সোমবার সকালে প্রবাসীর স্ত্রী, শাশুড়ি, শ্বশুর, শ্যালকসহ কয়েকজন মিলে বিল্ডিং ঘরটি ভাঙচুর ও লুটপাট করে।

এ বিষয়ে প্রবাসীর শাশুড়ি বলেন, আমার মেয়ের জামাই রোববার রাতে দুবাইয়ে বিয়ে করেছেন। এজন্যই আমি রাগে ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করি।

প্রবাসীর স্ত্রী বলেন, ২০১৫ সালে আমার মতের বিরুদ্ধে চাচাতো ভাই জোর করে বিয়ে করে দুবাই নিয়ে যায়। দীর্ঘদিন দুবাইতে একসঙ্গে ছিলাম। আমার কোনো সন্তানাদি হয় না বিধায় সে আরেকটি বিয়ে করার চেষ্টা করে। সেটা আমি জানতে পারলে আমাকে সে দেশে পাঠিয়ে দেয় এবং কোনো খোঁজখবর নেয় না। রোববার আমি জানতে পারি সে দুবাইতে বিয়ে করেছে। তাই মানসিকভাবে স্থির থাকতে না পেরে আমি ভাঙচুর করি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আজকের বিষয়টি সম্পর্কে আমি ফোনে অবগত হয়েছি, বিষয়টি শুনে খুবই খারাপ লেগেছে। কাজটি মোটেও সমীচীন হয়নি। আমি বিগত কয়েক দিন আগে বিষয়টি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করেছিলাম। তারা রায় না মানায় একপর্যায়ে আমি উঠে চলে আসি।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, আমি ৯৯৯ নাম্বার থেকে একটি কল পাই এবং বিষয়টি সম্পর্কে জানতে পারার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত