হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৩ | ৯:১৪
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে সমিতির সভাপতি এ এস এম কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, রিপোর্টাস ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মঞ্জুর আলম পাটওয়ারী এবং আলোচনার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও প্রয়াত সংবাদকর্মীদের মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন, সাংবাদিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য কাজী হারুন অর রশিদ।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।
এসময় অতিথি হিসাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে হাছান মাহমুদ, কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, মনিরুজ্জামান বাবলু, মুনছুর আহমেদ বিপ্লব, মেহেদী হাসান, সাইফুল ইসলাম সিফাত, পাপ্পু মাহমুদ, আলমগীর কবির, গাজী নাসির উদ্দীনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার