শাহরাস্তিতে বিএনপি’র মত বিনিময় ও ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১, ২০২৩ | ৯:৪২
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় পৌরসভার কালিয়াপাড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা, মতল দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোঃ মোশাররফ হোসেন, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম কাজী জুয়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি প্রফেসর মোঃ মোজাহের হোসেন, পৌর বিএনপি সভাপতি মোঃ আবুল খায়ের সি এ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপি নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহেতেশামুল গনী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের পর এই ভোট চোর সরকার হটানোর এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন। তারা আরো বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। তারা জনগনের ভোট চুরি করে গণতন্ত্রের কবর রচনা করেছে। তাদের বিদায় আন্দোলনের মাধ্যমে জানান দিতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ