পিকআপের ধাক্কায় সড়কে প্রাণ ঝরল স্বামী-স্ত্রীর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৩ | ১২:৫৭
Link Copied Successfully!

ঝিনাইদহের কালীগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন।

বিজ্ঞাপন

আহতরা হলেন—ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন।

স্থানীয়রা জানান, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সব যাত্রী রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় অন্য চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুতর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।

বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২