
ইচ্ছে পূরণ ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ইফতার সামগ্রী বিতরণ


কচুয়ায় ইচ্ছে পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) বিকেলে কচুয়া উপজেলাধীন সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইচ্ছে পূরণ ফাউন্ডেশন পরিচিতি সভা ও মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন,সামাজিক ও মানবসেবী সংগঠন ইচ্ছে পূরণ ফাউন্ডেশন এক বছর ধরে আর্তমানবতার সেবায় এই মানবিক কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন করে চলছে।


ইচ্ছে পূরণ ফাউন্ডেশনের এই জনহিতকর কাজ চলমান থাকবে।এসময় বক্তব্য প্রদান করেন , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, ইঞ্জি. জসীম উদ্দিন,ইউপি সদস্য গোলাম খাজা, যুবলীগের আহবায়ক মোঃ আজাদ, যুগ্ম আহবায়ক ডালিম সরকার, যুগ্ম আহবায়ক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফ খান জয়,রুবেল হোসেন।
ফাউন্ডেশনের সভাপতি মাহবুব বলেন, ইতোমধ্যে আমরা প্রায় ২০টি অসহায় পরিবারের ডাটাবেজ তৈরি করেছি, যারা স্থায়ীভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা পাবে। এর মধ্যে গৃহ নির্মাণ, খাদ্য সহায়তা, চিকিৎসা, পড়াশোনা, বিবাহে সহযোগীতা ইত্যাদি। ইচ্ছে পূরণ ফাউন্ডেশনের সহ-সভাপতি রাজীবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
E/N








