চাঁদপুরে জাটকা ধরায় ১১ জেলের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১১:৩৫
Link Copied Successfully!

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স।

আটকদের মধ্যে ৭ জনকে ৩ মাস করে এবং ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকী ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়।

বুধবার রাত ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ।

বিজ্ঞাপন

তিন মাস করে কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- বজলু রহমান (৩০), শাহাবুদ্দিন (৩৫), মোবারক (১৮), শাহজালাল (৪৫), খাজা আহম্মদ (২৬), রাকিব (১৮) ও আক্তার (১৮)।

একমাস কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-পারভেজ হোসেন (১৯), মো. ইরফান (২০), দ্বীন ইসলাম (৪০) ও মো. আউলাদ (২৬)।

অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন-নবী (১২), পারভেজ (১৩), কালা (১১), রাকিব (১৩) ও মুকবুল (১৪)।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে অভয়াশ্রম এলাকায় বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

এ সময় মোলহেড, আনন্দ বাজার, দাসাদী, লালপুর, রাজরাজেশ্বর, কাচিকাটা, মরিচাকান্দি এবং হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় অভিযান করে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় দুটি মাছ ধরার নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত দুটি মাছ ধরার নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে এবং কারেন্টজালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে চাঁদপুর সদর মৎস্য বিভাগ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ ও কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার