যে কারণে মনোনয়ন চাইবেন ত্যাগী বিএনপি নেতা আবদুল মান্নান খান বাচ্চু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ১০:৩২
Link Copied Successfully!

সম্প্রতি চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব আবদুল মান্নান খান বাচ্চু। তিনি টানা ৩৯ বছর উপজেলা বিএনপির সভাপতি ও ২৫ বছর জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। গেল জাতীয় নির্বাচনের আগে বিএনপি নেতা হিসাবে যেতে হয়েছে জেল হাজতে।

তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ করে বলেছেন, হাজীগঞ্জ বিএনপির ইতিহাসে এক দুঃখজনক ঘটনা। যার কারণ তিনি পবিত্র শবে বরাত উপলক্ষে ঘোষনা দেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে তিনি মনোনয়ন চাইবেন।

গত ২৮ ফেব্রুয়ারি হাজীগঞ্জের পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ১০ জন নেতাকর্মী আব্দুল মান্নান খান বাচ্চুকে দল থেকে বহিষ্কার করার জন্য বিভিন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ এনে ১০ পৃষ্ঠার একটি আবেদন করেন। এর পেছনে বড় কলকাঠি নাড়ছেন হাজীগঞ্জ- শাহরাস্তি উপজেলার আরেক বড় নেতা। বলা যায় তিনিই এই দরখাস্তের মুল নায়ক এমনটাই তুলে ধরেন বিএনপি নেতা আবদুল মান্নান খান বাচ্চু।

বিজ্ঞাপন

বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আবেদন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন কেন্দ্রীয় দায়িত্বশীল নেতার কাছে পাঠান বলেও নিশ্চিত হন তিনি।

আব্দুল মান্নান খান বাচ্চু বলেন, হাজীগঞ্জে জাগদলের জন্ম হওয়ার সময় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। তিনি হাজীগঞ্জ থানা বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন, ১৯৭৯ সালে মাত্র ৩১ জন নেতা-কর্মী নিয়ে এ দল শুরু করেন এবং ৩০ বছর একাধারে হাজীগঞ্জ থানা বিএনপির সভাপতিত্ব করেছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচন করেছেন ৫বার এবং যথাক্রমে তা হলো:- ১৯৯৩, ২০০৪, ২০১১,২০১৫ এবং ২০২০ সালে। বিগত নির্বাচনের মধ্যে তিনি ১বার পরাজিত হয়েছেন, দুইবার বিজয়ী হয়েছেন। বাকি ২ বারও জয়ী হয়েছিলেন কিন্তু তার বিজয়ের ফল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জীবনবৃত্তান্ত তুলে ধরেন।

১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একক নেতৃত্বে আন্দোলন করেন তিনি। তখন সারা হাজীগঞ্জ থানায় তার নাম ডাকনাম হয় “বিএনপির বাচ্চু”।

বিজ্ঞাপন

১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে একটি বিরাট আন্দোলন করে। সেই আন্দোলনের ফলে হাজীগঞ্জের কলেজ রোডে অবস্থিত (বর্তমানে সান্ত্বনা সুপার মার্কেট) তার মালিকানাধীন সান্তনা সিনেমা হলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সমস্ত মেশিনারি লুটপাট করে নিয়ে যায়। তখন সেই হল আবার পুনরায় সংস্কার করতে তখনকার সময়ে ১০ লক্ষ টাকা খরচ হয়। সেই সময়ের ১০ লক্ষ টাকা এখনকার বাজারে প্রায় এক কোটি টাকার সমান।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে বিএনপি থেকে প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাড়ি থেকে ৭৫ বছর বয়সে তিনি গ্রেফতার হন। কনডেম সেল তথা ফাঁসির আসামিদেরকে যেখানে রাখা হয়,আব্দুল মান্নান খান বাচ্চুকে জেল কর্তৃপক্ষ সেখানেই রেখেছিল। কনডেম সেলে ২০ জন নারী হত্যাকারী আসামী কুখ্যাত রসু খাঁ’র সাথে ছিলেন তিনি।

বিএনপির এই ত্যাগী নেতা বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, যার অর্থ, রক্ত, শ্রম ও মেধা দিয়ে এই বিএনপির সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির মহানায়ককে আজ দল থেকে বহিষ্কার করার জন্য আবেদন করা হয়। বিএনপি শরীরে রক্তের সাথে মিশে গেছে। বিএনপির মনোনয়ন চেয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দৃঢ় বিশ্বাস রয়েছে।

কারো চোখ রাঙ্গানী আর স্বার্থন্বেষী মহল কখনও এমএ মতিনের জনপ্রিয় ধানের শীষকে এই আসনে বিজয়ী করতে পারবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার