চাঁদপুর সিএসডি গোডাউনের

২০ টন সরকারি চাউল চট্রগ্রামে পাচারকালে হাজীগঞ্জে জব্দ

পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ১:১৬
Link Copied Successfully!

চাঁদপুর সিএসডি গোডাউনের ২০টন সরকারী সিলমোহর যুক্ত বস্তায় ভর্তি চাউল চট্রগ্রামে পাচার কালে হাজিগঞ্জে পুলিশ চেক পোস্টে আটক করা হয়। পরে চাঁদপুরের জেলা প্রশাসক মো: কামরুল হাসান এর নির্দেশে হাজিগঞ্জ উপজেলা প্রশাসন তাৎক্ষনিক বিষয়টি তদন্ত সাপেক্ষে এ পাচার হওয়া চাউল চাঁদপুর সদর ও হাইমচরের হওয়ায় ২০টন চাউলসহ কাভারভ্যান ট্রাকটি (যার নং ঢাকা মেট্রো ট ১১-৫৫১৬ মুক্তিযোদ্ধা পরিবহন লিখা) চাঁদপুরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহন করে।

রাতেই চাউল ভর্তি কাভারভ্যান চাঁদপুরে এনে জেলা খাদ্য কর্মকর্তার নিকট হস্তান্তর করে তার হেফাজতে রাখা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ ঘনাটি গতকাল শনিবার (১৮মার্চ) সরকারী বন্ধের দিন ঘটলেও আজ রোববার ব্যবস্থা গ্রহন করা হয়। এ বিষয়টি নিয়ে আজ রোববার (১৯মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উন্নয়ন সভায় বিভিন্ন বক্তা অভিযোগ আকারে উঠালে জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষনিক হাজিগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম তানজীরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের উন্নয়ন সভায় এ বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানান এবং বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্বা আবু নঈম দুলাল পাটওয়ারী ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও চাঁদপুর প্রেস ক্লাব সহ-সভাপতি মো: সোহেল রুশদী।

বিজ্ঞাপন

বর্তমানে চাউল ভর্তি কাভারভ্যানটি জেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে চাঁদপুর সিএসডি গোডাউনে রক্ষিত অবস্থায় রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কামরুল হাসান।

ঘটনার বিবরনে জানা গেছে, চাঁদপুর (সিএসডি) খাদ্য গোডাউন থেকে ২০ টন চাল প্রচারের সময় হাজীগঞ্জে গাড়িসহ চালককে আটক করে হাজিগঞ্জ থানা পুলিশ। চাঁদপুর সিএসডি গোডাউন থেকে অবৈধভাবে দিনের পর দিন এভাবে সরকারি চাল পাচার হচ্ছে বিভিন্ন জেলায়।

শনিবার(১৮ মার্চ) বিকেলে ঢাকা মেট্রো ট ১১-৫৫১৬ মুক্তিযোদ্ধা পরিবহন নাম ব্যবহারকারী একটি কাবার ভ্যান মাল পরিবহনকারী ট্রাকগাড়ি ২০টন চাউল বোঝাই করে চট্টগ্রামে পাচার হওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে হাজীগঞ্জ চৌরাস্তা এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে হাজীগঞ্জ থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে। এ সময় গাড়ির ভিতরে সিএসডি গোডাউনের খাদ্য অধিদপ্তরের লোগো ব্যবহৃত বস্তায় সিলমোহর যুক্ত ভিতরে চাল দেখতে পায়।

বিজ্ঞাপন

গাড়ির চালক আব্দুর সাত্তারকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, চাঁদপুর সিএসডি গোডাউনের সরদার শিপন চৌধুরী, লেবার সরদার হজু , হক ও শফিক তারা চালগুলো গোডাউনের ভিতর থেকে গাড়িতে বোঝাই করে দিয়েছে। গাড়িটি খাদ্য গোডাউন থেকে বের হওয়ার সময় কোন স্কেল অর্থাৎ পরিমাপ করা হয়নি। এ ২০ টন চাউল তারা দাউদকান্দির ১জন মেম্বার এর কাছে বিক্রি করে। সেই মেম্বারের মাধ্যমে চট্টগ্রাম ফারুক ট্রেডার্সে মালগুলি বিক্রি করে। লেবার সরদারের নির্দেশে দালাল জামালের মাধ্যমে কাবার ভ্যান ট্রাকটি ভাড়া নেওয়া হয়।

তিনি আরো জানান, প্রায় সময় চাঁদপুর সিএসডি গোডাউন থেকে এভাবে চাল বোঝাই করে ট্রাক চট্টগ্রামে বিক্রির উদেশে নিয়ে যাওয়া হয়।

এদিকে সরকারি গোডাউন থেকে চাউল পাচারের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশে হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।

এ সময় চাউল ছাড়িয়ে নেওযার জন্য চাঁদপুরের রাজনৈতিক দলের নাম পদবী ব্যবহারকারী কয়েকজন ব্যক্তি নেতাটাইপের) লোক ব্যাপক তদবির করতে থাকে। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে সেই ট্রাকসহ চালগুলো চাঁদপুরে নিয়ে আসা হয়।

এই ঘটনায় জেলা প্রশাসক কামরুল হাসান জানান, শনিবার বন্ধের দিন সিএসডি গোডাউন থেকে মাল বের হয়েছে তা জানা নেই । এ বিষয়টি নিয়ে আজ রোববার (১৯মার্চ) বিকেলে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে কমিটি তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়টি নিয়ে ৫সদস্যের তদন্ত কমিটির প্রধান হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম  জনৈক সংবাদকর্মীকে বলেন, শনিবার ঘটনার সময় আমি একটি প্রোগ্রামে ছিলাম। গাড়ীকে ২০টন চাউল আছে জানতে পেরে গাড়ীটিকে জব্দ করে রাখা হয়। প্রথমে গাড়ীর চালক কোন প্রকার কাগজ পত্র দেখাতে পারেনি। পরে চাঁদপুর থেকে এক ব্যাক্তি এসে কাগজ পত্র দেখানোর পর দেখতে পেলাম এ চাউল চাঁদপুর সদর ও হাইমচর এলাকার। তখন গাড়িটি চাঁদপুরে নিয়ে যেতে বলি।

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ জানান, হাজীগঞ্জ চৌরাস্তা এলাকায় পুলিশ চেক পোস্টে হাজীগঞ্জ থানা পুলিশ গাড়িটি তল্লাশি কালে চাউলের কাগজ পত্র চালক দেখাতে না পারায় বিষয়টি হাজিগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নিকট বিষয়টির দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে