হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ৭:৫৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ মাঠে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত সচিব(অব:) ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লা মিয়ার সভাপতিত্বে ও কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, প্রাক্তন সফল স্বরাষ্ট্রমন্ত্রী, হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য জনাব মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, কলেজের অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক(অব:) স্বপন কুমার পাল, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি,সৈয়দ আহম্মদ খসরু, কলেজ গভর্নিং বডির  অভিভাবক সদস্য মোহাম্মদ শামছুজ্জামান, ভূমি দাতা সদস্য আলী হোসেন মজুমদার, অধ্যাপক মো: সেলিম (ইংরেজি বিভাগ) সহকারী অধ্যাপক মো: মাকছুদুর রহমান ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে রঞ্জিতা পাল।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের,  কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন (রতন),দাতা সদস্য আব্দুল মান্নান,  প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ আহমেদ মিঠূ, বিদ্যুৎসাহী সদস্য, আবুল হাসেম, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য শুকু মিয়া, শিক্ষক প্রতিনিধি, নাজমা বেগম, শিক্ষক প্রতিনিধি বিলকিস আরা বেগম, শিক্ষক প্রতিনিধি, প্রদীপ কুমার দাসসহ হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার বিভিন্ন  ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্প গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা