
হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা


১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরো বিস্তৃত করে অতিরিক্ত আরো ৮টি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডি’র ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়।
সেই ধারাবাহিকতায় হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ পৌরসভার ২নং প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান’সহ বাজারের ব্যবসায়ীরা।


অনুষ্ঠানে ওই সময় উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম’সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








