মোহনপুরে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামালার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৮:৪৮
Link Copied Successfully!
আগামীকাল ১৬ মার্চ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে সর্বশেষ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে নৌকার প্রার্থীর আব্দুল হাই প্রধানের সমর্থকদের উপর হামলা ও গুলি করেছেন বলে অভিযোগ করা হয়।
মঙ্গলবার দিনগত রাতে মোহনপুর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমান ও তার ভাই কাজী মতিনের বিরুদ্ধে নৌকার সমর্থকতের উপর হামলার অভিযোগ করেন নৌকার প্রার্থী আব্দুল হাই।
প্রতিপক্ষের হামলায় নৌকার তিনজন সমর্থক আহত হয়েছেন এবং তিনি আইন শৃঙলখা বাহিনীর সহায়তা পাননি বলেও দাবী করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সাজেদুর রহমান চৌধুরী দীপুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
তবে আওয়ামী লীগের সমর্থকরা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা হামলার এমন ধরণের কোন ঘটনা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন আমাদের পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘন্টা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।
এদিকে রাতে মোহনপুর নির্বাচনী এলাকায় গিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। নির্বাচনী এলাকায় মতলব উত্তর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করতে দেখাগেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ