সভাপতি মুফতি আবু নঈম তানভীর, সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ৪:০৫
Link Copied Successfully!

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের বিপনীবাগ আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী এম ইয়াসিন রাশেদসানী।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে। এই রাজনৈতিক সংকট সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সংকটে রূপ নিয়েছে। রাষ্ট্রীয় সংকট দূর করতে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের আপামর জনসাধারন ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করেতে পারিনি। স্বাধীনতার পরবর্তী কোন শাসক এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এ দেশের জনগনের কাঙ্খিত শান্তি ও মুক্তি আসতে পারেনা। তাই আগামীতে রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট দূর করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সুসংগঠিত করতে হবে।

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের সভাপতিত্বে সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা ও সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসানুল্লাহর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ শাহাদাত হোসেন, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি আবু নঈম তানভীর, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন