একদিনে এক হাজার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করে জগতপুরের একতা বন্ধন

হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ৫:২২
Link Copied Successfully!

কচুয়া উপজেলায় গড়ে উঠা সামাজিক সংগঠন একতা বন্ধন-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দিনব্যাপী সংগঠনটি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অব্যহত রাখে।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারী’সহ প্রায় এক হাজার মানুষের।
U
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা এনামুল হক শামীম, ১২নং আশ্রাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, জগতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আতিকুল হক বাচ্চু, প্রধান শিক্ষক আমির হোসেন, ইউপি সদস্য ফারুক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাইফুল ইসলাম’সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা।

বিজ্ঞাপন

বক্তারা সামাজিক সংগঠন একতা বন্ধন-এর পাশে থেকে সবসময় অসহায় মানুষকে সহায়তা করবেন বলে আশা ব্যাক্ত করেন।

একতা বন্ধন-এর সভাপতি আহমেদ রাজন, সাধারণ সম্পাদক আল হাসান নাহিদ ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানের প্রচেষ্টায় অনুষ্ঠানে সহযোগিতা করেন সংগঠনের সদস্য রিফাত, সজিব, আকিব, রবিউল, তামান্না আক্তার, সুমনা দেবনাথ, রাজু, তারেক, সামসুল আরেফিন রুমি, ইয়াসিন প্রমুখ।

২০২০ সালের আগষ্ট মাসে প্রতিষ্ঠার পর থেকে সামাজিক সংগঠন একতা বন্ধন-এর উদ্যোগে গরিব – অসহায়দের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার বিতরণ ও বিনামূল্যে রক্তদান’সহ করছেন সামাজিক ও মানবিক কার্যক্রম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন