
কুমিল্লায় দুই মাদক কারবারি আটক: গাঁজা ও বিদেশী মদ উদ্ধার
Link Copied Successfully!


র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা থেকে ২৮ কেজি ৫’শ গ্রা গাঁজা ও ৯ বোতল বিদেশী মদ’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৮.৫ কেজি গাঁজা, ০৯ বোতল বিদেশী মদ’সহ জেলার কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের নুরুল ইসলামেমর ছেলে মোঃ মোহন মিয়া (২৩) ও একই গ্রামের মৃত আব্দুল কাসেমের ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২৪ ) কে আটক করে র্যাব-১১।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেমজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








