
হাজীগঞ্জে ২০ রোগীকে ১০ লাখ টাকার চেক বিতরন


হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ২০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
তার মধ্যে ২০২২-২৩ অর্থবছরের প্রথম কিস্তিতে ১১ জন ক্যান্সার দু্ইজন কিডনি, দুই জন লিভার, দুই জন্মগত হৃদরোগ, তিন জন থ্যালাসেমিয়া রোগী রয়েছে বলে জানান উপজেলা সমাজসেবা বিভাগ।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের মানিকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন গ্রামের চেকপ্রাপ্তরা হলেন, তারাপাল্লা গ্রামের কবির হোসেন, দেওদ্রোন গ্রামের জিলানী, দোয়ালিয়া গ্রামের সাইম হোসেন, টোরাগড় গ্রামের রাবেয়া বছরি, রাজাপুর গ্রামের তাসলিমা আক্তার, মালা পাড়া গ্রামের জাহানারা বেগম, মকিমাবাদ গ্রামের বিল্লাল হোসেন, গৌড়েশ্বর গ্রামের ফায়েজুল ইসলাম,পালিশারা গ্রামের মানসুরা বেগম, বেলঘর গ্রামের শাহ-জালাল হোসাইন, বলিয়া গ্রামের হালিমা বেগম,মকিমাবাদ গ্রামের সাদিয়া আক্তার, কংগাইস গ্রামের মোঃ সালামত উল্ল্যাহ, হাড়িয়াইন গ্রামের মনিরা আক্তার, বোরখাল গ্রামের মনির হোসেন, খাকবাড়িয়া গ্রামের মুনতাহা ইসলাম, লুবনা হাসান, দোয়ালিয়া গ্রামের শাহ ইমরান হোসেন মজুমদার, উচ্চগাঁ গ্রামের আপন পাল।
হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ২০২২-২৩ অর্থ বছরে ক্যান্সার, কিডনি, লিভার, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে এইসব চেক প্রদান করা হয়।








