কচুয়ায় ব্যবসায়ীর লক্ষাধিক টাকার কাঠ পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৮:২০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলাধীন ৩নং বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর বাজারের কাঠ ব্যবসায়ীর স’মিলে আগুন লেগে লক্ষাধিক টাকার কাঠ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার রাত তিনটায় শামসুল হক সরকারের স’মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও দোকানদাররা একত্রিত হয়ে প্রায় ত্রিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

কাঠ ব্যবসায়ী শামসুল হক সরকার জানান, স’মিলের ব্যবসাটি ছিলো তার ছোট ভাই প্রয়াত বিল্লাল হোসেন সরকারসহ যৌথ ব্যবসা। পাঁচ বছর পূর্বে কে বা কাহারা রাতের আঁধারে অগ্নিকান্ড ঘটিয়ে প্রায় বিশ লাখ টাকার কাঠ পুড়ে দেয়।

স’মিল ব্যবসায়ী শামসুল হক সরকারের ছোট ছেলে শাহাবুদ্দিন সরকার জানান, একটি মহল তাদের ব্যবসা প্রতিষ্ঠান টি ধ্বংস করার জন্য চক্র করছে।

ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার জানান, বিগত পাঁচ বছর আগেও স’মিলে আগুন লাগার ঘটনায় থানায় অভিযোগ করা হয়। কিন্তু তদন্ত করে কাউকে সনাক্ত করা যায় নি। শুক্রবার রাতের আধারে স’মিলে আগুন লাগার ঘটনা শুনেছি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞাপন

এমন ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা