ধেররা মৎস্য আড়ৎ এর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৬:০৪
Link Copied Successfully!

হাজীগঞ্জে ধেররা মৎস্য আড়ৎ এর দোকানের ঘর মালিক, ব্যবসায়ী, কর্মচারীরা মানববন্ধন করেছে।

শনিবার সকালে ধেররা মৎস্য আড়ৎ সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ হাজার মানুষ অংশ গ্রহন করে।

হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক ধেররা মৎস্য আড়ৎ ইজারা দেয়া ও বাতিলের প্রতিবাদে এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

এ সময় ধেররা মৎস্য আড়ৎ দোকান ঘর মালিক সাখাওয়াত হোসেন তার বক্তব্যে জানান, আমাদের ব্যক্তি মালিকানা ভূমিতে নির্মিত দোকান ঘরে ভাড়াটিয়া হিসাবে মৎস আড়ৎ ব্যবসায়ীগন ব্যবসা করেন।
আমরা পর্যাপ্ত হোল্ডিং ট্যাক্স পৌরসভাকে দিচ্ছি এবং প্রত্যেক ব্যবসায়ী পৌরসভার ট্রেড লাইসেন্স ব্যবহার করে বৈধ ব্যবসা করছে। এটি কোন বাজার নয়, স্থানীয় সরকারের কিংবা পৌরসভার মালিকানাধীন ভূমিও নয়। পৌরসভা এখানে কোন উন্নয়নমূলক কাজ কিংবা জনসাধারণের জন্য ব্যবহার্য কোন সেবামূলক কিছু করেনি। সকল কিছু আমরা মালিকগন করেছি। তথাপি পৌরসভা এখানে অবৈধভাবে ইজারা আহ্বান করে।

তিনি আরও বলেন, যদি আমাদের এসব দোকান পৌরসভা এভাবে ইজারা দেয়ার বৈধতা রাখে তাহলে পৌরসভাধীন সকল দোকান মার্কেট পৌরসভা ইজারা দিতে হবে।

মানববন্ধনে অংশ গ্রহনকারীরা জানান, আমাদের ভূমির সম্মুখের ভূমি মহাসড়ক ও তাদের অধিগ্রহনকৃত ভূমি। পৌরসভা এখানে ইজারা দেয়ার বৈধতা নেই। তাই হাইকোর্টে আমরা নিরুপায় হয়ে রিট করি। হাইকোর্ট রিটে পৌরসভার বিরুদ্ধে ৩০ দিনের স্থিতিবস্থা জারি করে। ৩০ দিনের মধ্যে দরখাস্তধীন সমস্যা সমাধানেরও রুলস দেন। তাই আমরা ইজারা বাতিল সহ ভবিষ্যতে যেন আমাদের এসব ব্যক্তি মৎস্য আড়ৎ পৌরসভা ইজারা না দেয়, তার প্রতিবাদে স্থানীয় সরকার সচিব, জেলা প্রসাশক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা