চাঁদপুরের প্রবাসী আরিফের দেশে পাঠানো অর্থ ও মালামাল আত্মসাৎ এক প্রতারকের!

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | ৫:২১
Link Copied Successfully!

চাঁদপুরের সৌদি প্রবাসী আরিফুল ইসলামের দেশে পাঠানো মালামাল ও নগদ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে আছে ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মো.কালাম মুন্সি।

এ নিয়ে সৌদি প্রবাসী সাংবাদিক আরিফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

তথ্য সুত্রে জানা যায়, চাঁদপুর লেডি দেহলবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. বশির উল্যাহ মাষ্টারের মেঝ ছেলে সাংবাদিক মো.আরিফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসে অবস্থান করছেন। দীর্ঘদিন সৌদি প্রবাসে থাকার কারনে দেশের অনেকের সাথে সু-সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কে ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সূর্যমনি গ্রামের মো. কালাম মুন্সীর সাথেও সু-সম্পর্ক হয়। মো. কালাম মুন্সীর সৌদি আরব দাম্মাম আল হাসায় আল শোভা নামক জাগায় থাকতেন।

বিজ্ঞাপন

২০২২ সালের ডিসেম্বর মাসে ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সূর্যমনি গ্রামের মো. কালাম মুন্সী সৌদি থেকে একে বারে দেশে চলে আসেন। কালাম মুন্সী দেশে আসার সময় সাংবাদিক আরিফুল ইসলাম থেকে সৌদি রিয়াল ৩৯০০ এসআর ও কসমেটিকস ও বিভিন্ন ঔষধ নিয়ে আসেন তার বাসায় পৌছে দিবেন বলে। কিন্তু মো. কালাম মুন্সী দেশে আসার পর সপ্তাহ খানিক সাংবাদিক আরিফুল ইসলাম এর সাথে যোগাযোগ থাকলেও পরর্বতীতে মো. কালাম মুন্সী সকল যোগাযোগ বন্ধ করে দেয় এবং সাংবাদিক আরিফুল ইসলাম এর কাছ থেকে আনা মালামাল ও নগদ অর্থ তার বাসায় পৌছে না দিয়ে আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছে।

এ নিয়ে সাংবাদিক আরিফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সূর্যমনি গ্রামের মো. কালাম মুন্সীর সাথে যোগাযোগ করা হলে প্রথমে কালাম মুন্সী সৌদি থেকে আনা মালামাল ফেরৎ দেওয়ার কথা স্বীকার করলে পরর্বতীতে তা আর ফেরৎ দেয়নি কালাম মুন্সী।

প্রবাসী সাংবাদিক আরিফুল ইসলাম জানান, আমি বিশ্বাস করে এতো গুলো টাকা, কসমেটিকস ও বিভিন্ন ঔষধ কার্টুন করে তার হাতে তুলে দিয়েছি। কিন্তু সে আমার সাথে প্রতারনা করে বিশ্বাস ভঙ্গ করছে। কালাম মুন্সী পরে আর আমার দেওয়া ফোন ধরেন না এবং আমার সকল নাম্বার, ইমু ও হোয়াটস্যাপ থেকে ব্লক করে দিয়েছে। এ ছাড়াও সে সৌদির আল শোভার থাকা আমার বিভিন্ন বন্ধু মহলের কাছে বলে বেড়াচ্ছে মঠবাড়ীয়া এমন কোন কুতুব নেই, যে আমি কালাম মুন্সি হতে আরিফ এর জিনিস পত্র ও টাকা নিয়ে নিবেন। তার বিষয়ে আমি ও আমার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

প্রবাসী সাংবাদিক আরিফুল ইসলাম আরো জানান, এ বিষয়টি নিয়ে আমি মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদকে বিষয়টি জানিয়েছেন, তিনি আশ্বাস্ত করছেন, এ বিষয়টি তিনি দেখবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়